Posts

খুলনায় সেতুর নিচ থেকে সাংবাদিকের লাশ উদ্ধার

Image
  খুলনার খানজাহান আলী (রহ.) রূপসা সেতুর ২ নম্বর পিলারের বেজমেন্ট থেকে ওয়াহেদ-উজ-জামান বুলু (৬০) নামে এক সাংবাদিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজে (খুমেক) পাঠানো হয়েছে। মৃত ওয়াহেদ-উজ-জামান বুলু দৈনিক সংবাদ প্রতিদিনের সিনিয়র স্টাফ রিপোর্টার ছিলেন। তিনি খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সদস্য ছিলেন। রূপসা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের গণমাধ্যমকে বলেন, সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তার পরিচয় জানা যায়। পুলিশ সূত্র জানায়, এর আগে সন্ধ্যায় স্থানীয় লোকজন সেতুর ২ নম্বর পিলারের বেজমেন্ট এলাকায় নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে লবণচরা ফাঁড়ির সদস্যরা সেখানে গিয়ে নৌ পুলিশকে খবর দেন। এর পর নৌ পুলিশ মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে পিবিআই ও সিআইডির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেন। র‍্যাব, কোস্টগার্ড ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে যান। পুলিশ জানায়, মৃত ওয়াহেদ-উজ-জামানের পরনে ছিল নীল রঙের গ্যাবার্ডিন প্যান্ট ও আকাশি রঙের টি–শার্ট। রূপসা নৌ পুলিশ ফাঁড়ির ইন...

এমন জায়গায় যাচ্ছি, যেখানে হতাশা বাড়ছে: মির্জা ফখরুল

Image
  আওয়ামী লীগ গত ১৫ বছরে দেশটাকে ধ্বংস করে দিয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাতারাতি সব সমাধান সম্ভব নয়৷ নির্বাচিত প্রতিনিধিরা ন্যূনতম ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করবে। কিন্তু এমন জায়গায় যাচ্ছি, যেখানে হতাশা বাড়ছে। শনিবার (২৩ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ গত ১৫ বছরে দেশটাকে ধ্বংস করে দিয়েছে। সেটা এক বছরে সমাধান সম্ভব নয়। সব নির্ধারণ করে আমলারা। রাতারাতি সব সমাধান সম্ভব নয়৷ নির্বাচিত প্রতিনিধিরা ন্যূনতম যে ন্যায়বিচার পাওয়ার অধিকার, সেটা নিশ্চিত করবে। নির্বাচন যদি বার বার হয়, জনগণের কাছে নির্বাচিত প্রতিনিধিদের জবাবদিহিতা থাকে। বিএনপি মহাসচিব বলেন,  ‘বিচ্ছিন্নভাবে বা জোড়াতালি দিয়ে সম্ভব নয়, সুচিন্তিত চিন্তা ও নির্দিষ্ট পরিকল্পনা এবং রাজনৈতিক কর্মীদের আন্তরিকতা দরকার’, যোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। কিন্তু যখন বৈষম্য কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে, ঠিক তখন বিষয়গুলো সম্পূর্ণ ডাইভার্ট করে উগ্রবাদ চাপিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। তখন হতাশ হচ্ছি।’  ...

ফোনের ডায়ালপ্যাড কেন হঠাৎ বদলে গেছে?

Image
  গত কয়েক বছর ধরে গুগল তাদের ফোন অ্যাপে নিয়মিত আপডেট আনছে, কিন্তু সাম্প্রতিক সংস্করণগুলোতে এসেছে একরকম রূপান্তর যেটা ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে একেবারে নতুন মাত্রায় নিয়ে গেছে। বিশেষ করে ডায়ালপ্যাড এবং ইনকামিং কল স্ক্রিনে এসেছে আধুনিক, স্টাইলিশ ও ব্যবহারবান্ধব পরিবর্তন। এই পরিবর্তনের পেছনে রয়েছে গুগলের নতুন ‘মেটেরিয়াল থ্রি এক্সপ্রেসিভ’ ডিজাইন ভাষা। গুগল দীর্ঘদিন ধরে পরীক্ষামূলকভাবে এই নতুন নকশা চালিয়ে আসছিল। অবশেষে চলতি মাসে ভার্সন ১৮৬ থেকে ১৮৮ এর মধ্যে নতুন ডিজাইনটি বিশ্বব্যাপী ধাপে ধাপে উন্মুক্ত করা হয়েছে। তবে এই পরিবর্তন এখনও সবার কাছে একসঙ্গে পৌঁছায়নি, কারণ এটি সার্ভার-সাইড থেকে ধাপে ধাপে রোল আউট করা হচ্ছে। কী কী বড় পরিবর্তন আনা হয়েছে? ১. হোম পেজে নতুন বিন্যাস আগে ফেভারিটস (প্রিয় নম্বর) ও রিসেন্টস (সাম্প্রতিক কল) আলাদা আলাদা পৃষ্ঠায় থাকত। এখন সেগুলো একত্রিত করে নতুন 'হোম' ট্যাবে আনা হয়েছে। হোম পেজের শীর্ষে থাকবে আপনার স্টার দেওয়া গুরুত্বপূর্ণ নম্বরগুলো, যা একটি স্লাইডার বা ক্যারোসেল আকারে সাজানো হয়েছে। ফলে এক স্পর্শেই প্রিয় কন্টাক্টের মধ্যে সহজে সুইচ করতে পা...

‘সিংহ শিকারের জন্যই বের হয়’, মোদিকে থালাপতি বিজয়ের হুঁশিয়ারি!

Image
  ভারতে ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগে মাদুরাই শহরে সম্প্রতি এক হাই-ভোল্টেজ সমাবেশে, ‘তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)- এর প্রধান এবং অভিনেতা থালাপতি বিজয় ক্ষমতাসীন বিজেপি-কে নিজ দলের একমাত্র ‘আদর্শিক শত্রু’ হিসেবে ঘোষণা করেছেন। এছাড়া রাজ্যের ক্ষমতাসীন দল ডিএমকে-কে কেন্দ্রের সাথে গোপন সম্পর্ক রাখার অভিযোগও করেছেন তিনি। ইতিহাসের সমান্তরাল চিত্র তুলে ধরে এবং আঞ্চলিক গর্বকে জাগিয়ে তুলে, নিজের দলকে তামিলনাড়ুর রাজনৈতিক বিকল্প হিসেবে উপস্থাপন করেছেন বিজয়। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, দলের দ্বিতীয় রাজ্য সম্মেলনে বক্তৃতা দেয়ার সময়, অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয় টিভিকে-র প্রতি সমর্থন আদায়ে প্রতীকবাদ, তীক্ষ্ণ রাজনৈতিক বার্তা এবং আবেগপূর্ণ আবেদন ব্যবহার করেন। ২০২৬ সালে প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তারা। জনসেবা এবং নৈতিক স্পষ্টতার উপর ভিত্তি করে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে টিভিকে-কে একটি ‘বিঘ্নকারী শক্তি’ হিসেবে চিত্রিত করেছেন বিজয়। বিশাল জনসভায় দেয়া তার ভাষণকে টিভিকে-র ‘মোড় ঘুরিয়ে দেয়া’ ভাষণ হিসেবেই দেখছেন অনেকে।  বিজেপিকে...

বুড়িগঙ্গা থেকে নারী ও শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার

Image
  বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে নদীর পৃথক স্থান থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি সময় সংবাদ বলেন, নৌ-পুলিশ থেকে চারটি মরদেহ উদ্ধারের কথা জানানো হয়েছে। এর দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন নদী থেকে, অপর দুটি মডেল থানা এলাকা থেকে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার উদ্ধার করা দুটি মরদেহের একজন নারী (৩০) ও অপরজন শিশু (৫)। তাদের পরিচয় এখনও জানা যায়নি।