ফোনের ডায়ালপ্যাড কেন হঠাৎ বদলে গেছে?
গত কয়েক বছর ধরে গুগল তাদের ফোন অ্যাপে নিয়মিত আপডেট আনছে, কিন্তু সাম্প্রতিক সংস্করণগুলোতে এসেছে একরকম রূপান্তর যেটা ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে একেবারে নতুন মাত্রায় নিয়ে গেছে। বিশেষ করে ডায়ালপ্যাড এবং ইনকামিং কল স্ক্রিনে এসেছে আধুনিক, স্টাইলিশ ও ব্যবহারবান্ধব পরিবর্তন। এই পরিবর্তনের পেছনে রয়েছে গুগলের নতুন ‘মেটেরিয়াল থ্রি এক্সপ্রেসিভ’ ডিজাইন ভাষা।
গুগল দীর্ঘদিন ধরে পরীক্ষামূলকভাবে এই নতুন নকশা চালিয়ে আসছিল। অবশেষে চলতি মাসে ভার্সন ১৮৬ থেকে ১৮৮ এর মধ্যে নতুন ডিজাইনটি বিশ্বব্যাপী ধাপে ধাপে উন্মুক্ত করা হয়েছে। তবে এই পরিবর্তন এখনও সবার কাছে একসঙ্গে পৌঁছায়নি, কারণ এটি সার্ভার-সাইড থেকে ধাপে ধাপে রোল আউট করা হচ্ছে।
কী কী বড় পরিবর্তন আনা হয়েছে?
১. হোম পেজে নতুন বিন্যাস
৩. কন্টাক্ট খোঁজার নতুন পদ্ধতি
৪. ইনকামিং কল স্ক্রিনে নতুন ফিচার
৫. কল চলাকালীন স্ক্রিনে উন্নতি
ব্যবহারকারীদের প্রতিক্রিয়া
যদিও নতুন ডিজাইন অনেক ক্ষেত্রেই প্রশংসিত হয়েছে, কিছু ব্যবহারকারী দুই সিম ব্যবহারের ক্ষেত্রে কোন সিম থেকে কল হচ্ছে তা বুঝতে অসুবিধা প্রকাশ করেছেন। এছাড়াও, কন্টাক্টস অপশন ট্যাব থেকে ড্রয়ারে স্থানান্তরকে কিছু ব্যবহারকারী অসুবিধাজনক মনে করছেন। পাশাপাশি, গুগল ডিফল্টভাবে ডার্ক থিমকেই অগ্রাধিকার দেওয়ায় অনেকেই হালকা বা উজ্জ্বল থিমের চাহিদা জানিয়েছেন।
কেন এই পরিবর্তন আনা হয়েছে?
নতুন ডিজাইন ভাষা প্রয়োগ: গুগল তাদের নতুন ডিজাইন ভাষা ‘ম্যাটেরিয়াল ৩ এক্সপ্রেসিভ’ ব্যবহার করছে, যা অ্যান্ড্রয়েড-১৬ ও অন্যান্য প্ল্যাটফর্মে ধাপে ধাপে যোগ করা হচ্ছে। এর মাধ্যমে ইউজার ইন্টারফেসকে আরও রঙিন, প্রাণবন্ত এবং ব্যক্তিগতকৃত করা হচ্ছে।
সহজ ও পরিষ্কার ব্যবহার: নতুন ডিজাইনটি কল লগ, নেভিগেশন ও বাটন গঠনকে সহজ ও ব্যবহারবান্ধব করে তৈরি করা হয়েছে, যাতে ব্যবহারকারীরা দ্রুত এবং স্বাচ্ছন্দ্যে কল করতে পারেন।

Comments
Post a Comment